ঢাকাFriday , 17 March 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় বঙ্গবন্ধুর জন্মদিনে সরকারি শিশু পরিবারে কোমলমতি এতিম শিশুদের নিয়ে কেক কাটলেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি


March 17, 2023 10:53 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার : “স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) সাতক্ষীরা সরকারি শিশু পরিবার (বালক) সাতক্ষীরার আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন এবং বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এসময় উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, সাতক্ষীরা সরকারি শিশু পরিবার (বালক) এর উপতত্ত¡াবধায়ক আয়েশা খাতুন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান প্রমূখ। আলোচনা ও দোয়া অনুষ্ঠানে শেষে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি। এসময় সরকারি শিশু পরিবার (বালক) সাতক্ষীরার কর্মকর্তা/কর্মচারী ও কোমলমতি এতিম শিশুরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।