ঢাকাThursday , 16 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ২০০ গ্রাম গাঁজাসহ যুবক আটক


February 16, 2023 9:12 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ২শ’ গ্রাম গাঁজাসহ ওসমান গনি (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত ওই মাদক ব্যবসায়ী উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের পূর্ব নারায়নপুর গ্রামের শামসুর গাজীর ছেলে।

থানা সূত্রে জানা যায়, মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক হাসানুজ্জামান ও সহকারী উপ-পরিদর্শক আবু জাফরের নেতৃত্বে পুলিশ সদস্যরা বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার বাসটার্মিনাল সংলগ্ন এলাকা থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন রহমান বলেন, আটককৃত ওই মাদক ব্যবসায়ীকে বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।