ঢাকাWednesday , 15 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুড়িগোয়ালিনীতে মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা


February 15, 2023 8:58 pm
Link Copied!

বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে বাংলাদেশ ও ভারতের সুন্দরবন অঞ্চলের জলবায়ু প্ররোচিত অভিবাসন ও আধুনিক দাসত্ব (সিআইএমএমএস) প্রকল্পের অধীনে মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ ফেব্রæয়ারি) সকাল ১০টায় কারিতাস খুলনা অঞ্চলের অধিনে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন মানব পাচার কমিটির সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম।

এছাড়া ইউপি সদস্য সংরক্ষিত আসনের মহিলা ইউপি সদস্যাসহ কমিটির সকল সদস্যগণ উপস্থিত থেকে সভার কাযক্রম এগিয়ে নেন। প্রকল্পের পক্ষ থেকে (সিআইএমএমএস) প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মি: এন্ড্রিকো মন্ডল সভায় মানব পাচার কমিটি কাদের নিয়ে গঠিত ,মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ (মানব পাচার প্রতিরোধ ও দমনে বিশেষ কোন আইন আছে কিনা, মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ অনুযায়ী শিশু কারা? মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ অনুযায়ী শোষন ও নিপীড়ন বলতে কি বোঝায় সম্পর্কে বিষয় ভিত্তিক প্রেজেন্টেশন উপস্থাপ করেন। মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভাটি সঞ্চালনা করেন (সিআইএমএমএস) প্রকল্পের ইউডিডাবøুই মি; সুজন সেন। এছাড়া উক্ত সভায় প্রকল্পের পক্ষে আরও উপস্তিত ছিলেন মো. শরিফুল ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।