ঢাকাTuesday , 14 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ব্রেকিং দ্য সাইলেন্সের প্রকল্প অবহিতকরণ সভা


February 14, 2023 9:07 pm
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি : তরুণ প্রজন্মের সম্ভাবনাকে কাজে লাগিয়ে সামাজিক ও অর্থনৈতিক সমস্যাগুলোকে চিহ্নিত করে সেগুলোর গঠনমূলক সমাধান খুঁজে বের করার উদ্দেশ্যে সাতক্ষীরায় সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে (১৪ ফেব্রæয়ারি) সদর উপজেলা ডিজিটাল কর্ণারে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন পরিচালিত ‘ইয়াং ওমেন ইকোনোমিক এম্পার্মেন্ট’ প্রকল্পের অংশ হিসেবে ব্রেকিং দ্য সাইলেন্সের সহযোগিতায় সাতক্ষীরায় নারী যুবদেরকে ট্রেডভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করার অংশ হিসেবে সাতক্ষীরা সদর ও দেবহাটা উপজেলায় এই প্রকল্পের কাজ শুরু করা হয়েছে। মৌলিক নীতিমালা ও কর্মকাÐের মধ্যে রয়েছে নারী যুবদের ট্রেডভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়া, সহায়তার মনোভাব তৈরি করার মাধ্যমে যুব নারীরা তাদের সামাজিক ও অর্থনৈতিক সমস্যা সমাধানে কাজ করবে। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার, সাতক্ষীরার উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার এ.বি. এম খালাত হোসেন সিদ্দিকী। এমসয় বিভিন্ন সরকারি বে-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এসময় আরো উপস্থিত ছিলেন, সেভ দ্য চিলড্রেনের ডেপুটি ডিরেক্টর (ইওয়াইই) নিশাত আফরোজ, ডেপুটি ম্যানেজার (ইওয়াইই) সাবেরা ইয়াসমিন, ব্রেকিং দ্য সাইলেন্স এর সাতক্ষীরা প্রকল্প অফিসের ডেপুটি ম্যানেজার ও ইনচার্জ মো. শরিফুল ইসলাম, জেড গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান রাসেল প্রমুখ।

ডেপুটি ডিরেক্টর (ইওয়াইই) নিশাত আফরোজ বলেন, আমাদের উদ্দেশ্য হবে চাকরি বা কাজের উৎসের সাথে যুবদের সংযোগ ঘটানোর পাশাপাশি নারী উদ্যোক্তা হবার ক্ষেত্রে উৎসাহী করা এবং উদ্ভাবনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা। আমরা এই মাধ্যমে একটি ইতিবাচক মনোভাব তৈরি করতে চাই, যার ফলে যুব নারীরা গতানুগতিক ধারার বাইরে এসে চিন্তা করতে পারবে, পাশাপাশি স্বাধীন পেশা ও কাজের সুযোগ সৃষ্টি হবে। স্থানীয় পর্যায়ে নারী উদ্ভাবকদের সুনির্দিষ্ট প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করতে সহায়তা করা হবে এবং তা মোকাবেলায় তাদের নিজস্ব চিন্তাধারাকে একটি রোডম্যাপ এর সাহায্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের দিকে ধাবিত করা হবে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স এর প্রকল্প সমন্বয়কারী মো. মেহেদী হাসান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।