ঢাকাTuesday , 14 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ইসলামকাটী আ’লীগের উন্নয়ন শীর্ষক উঠান বৈঠক


February 14, 2023 8:57 pm
Link Copied!

ইসলামকাটী (তালা) প্রতিনিধি : তালার ইসলামকাটীতে বাংলাদেশ আওয়ামী লীগের বিগত ১৪ বছরে তৃণমূল পর্যায়ে উন্নয়ন শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে ইউনিয়নের ঘুনা স্কুল মাঠে তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন আওয়ামী লীগ এ উঠান বৈঠকের আয়োজন করে। উঠান বৈঠকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুভাষ চন্দ্র সেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনত কুমার ঘোষ সাধারণ সম্পাদক তালা উপজেলা আওয়ামী লীগ চেয়ারম্যান তলা উপজেলা পরিষদ, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, খোরশেদ আলম সহ-সভাপতি তালা উপজেলা আওয়ামী, মীর জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তলা উপজেলা আওয়ামী লীগ, ইকবাল হোসেন, সাংগাঠনিক সম্পাদক তার উপজেলা আওয়ামী লীগ, কাজী হিল্লোল, সাধারণ সম্পাদক তালা উপজেলা আওয়ামী যুবলীগ, শেখ আব্দুল আজিজ, সাধারন সম্পাদক ইসলাম কাটি ইউনিয়ন আওয়ামী লীগ, এছাড়া আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় প্রধান অথিতি তার বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত ১৪ বছরে তৃণমূল পর্যায়ে যে মান উন্নয়ন করেছেন তা সাধারন মানুষের মধ্যে তুলে ধরেন। পাশাপাশি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতিক বিজয়ের জন্য সকলকে এক সাথে কাজ করার নির্দেশনা দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।