ঢাকাSaturday , 11 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় আওয়ামী লীগের শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত


February 11, 2023 11:31 pm
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় শান্তি মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে এবং বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের বিরুদ্ধে এলাকাবাসীকে সতর্ক থাকার আহŸান জানিয়ে শনিবার পৃথক পৃথকভাবে পৌরসভাসহ ১০টি ইউনিয়নে এ শান্তি সমাবেশের আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগ। সকালে পৌরসভা মাঠে সমাবেশের আয়োজন করে পৌরসভা আওয়ামী লীগ। পৌর মেয়র সেলিম জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, খুলনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি অ্যাডঃ সোহরাব আলী সানা।

পৌর আওয়ামী লীগের সদস্য সচিব হেমেশ চন্দ্র মন্ডলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ প্রেমকুমার মন্ডল, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব শেখ রাশেদুল ইসলাম রাসেল, জেলা আওয়ামী লীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সমীরণ সাধু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. রশীদুজ্জামান, আওয়ামী লীগ নেতা এস এম রেজাউল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, মসিউর রহমান, ইঞ্জিঃ মেহেদী হাসান, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, কাউন্সিলর শেখ মাহাবুবর রহমান রনজু, মহিলা কাউন্সিলর কবিতা দাশ, আব্দুল গফফার মোড়ল, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, যুবলীগনেতা শেখ মাসুদুর রহমান, প্রণব কান্তি মন্ডল, শেখ রাজু আহমেদ, গৌরাঙ্গ মন্ডল, দীপংকর মন্ডল, আসিফ ইকবাল রনি, মিজানুর রহমান, অ্যাডঃ শিবু প্রসাদ সরকার, নাজমা কামাল, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি শেখ জুলি, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ প্রতীম চক্রবর্তী, সাধারণ সম্পাদক ফাইমিন সরদার, ছাত্রলীগনেতা সাব্বির হোসেন, রায়হান পারভেজ রনি, পৌর সভাপতি আবির আকাশ ও সাধারণ সম্পাদক আরিফ আহমেদ জয়। সমাবেশ শেষে একটি মিছিল পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।