ঢাকাSaturday , 11 February 2023
  • অন্যান্য
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া
আজকের সর্বশেষ সবখবর

তালার মাগুরায় নবজাতকের লাশ উদ্ধার

admin
February 11, 2023 3:31 pm
Link Copied!

সুমন কর্মকার, মাগুরা (তালা) প্রতিনিধিঃ তালা উপজেলার মাগুরা এলাকা থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে মাগুরা বাজারের এনামুল ইসলামের লেদের দোকানের পিছনের সিঁড়ি ঘর থেকে নবজাতক ছেলে শিশুর লাশটি উদ্ধার করা হয়। এ সময় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য মাগুরা এলাকার ঝরনা খাতুন (৩৫) এবং মোঃ আল আমিন (২৮) নামের দুই জনকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

স্থানীয়রা জানান, শনিবার বেলা ১১ টার দিকে মাগুরা বাজারের এনামুল ইসলামের লেদের দোকানের পিছনের সিঁড়ি ঘরের পেছনে একটি নবজাতকের লাশ দেখে থানা পুলিশকে অবহিত করা হয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়। তালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে নবজাতকের লাশটি উদ্ধার করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জিঞ্জাসাবাদের জন্য ঝরনা খাতুন ও মোঃ আল আমিন নামের দুই জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।