ঢাকাFriday , 10 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত


February 10, 2023 10:27 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদরের শিবপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রতি বছরের ন্যায় এবারও মাধ্যমিক স্তরের বার্ষিক বনভোজন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৩ এর আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।

বার্ষিক বনভোজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শওকাত আলী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ, শিক্ষানুরাগী সদস্য ও শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইদুর রহমান। ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও অভিভাবক সদস্য মোঃ তৌহিদুর রহমান। সাংবাদিক সরদার আবু সাইদ, ইউপি সদস্য আজহারুল ইসলাম,অভিভাবক সদস্য প্রকাশ সরকার প্রমুখ। উক্ত বনভোজন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি ও শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ ওবায়দুল হোসেন মানি। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়দেব শর্ম্মা। আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের বর্তমান ও প্রাক্তন সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-কর্মচারিবৃন্দ। সন্ধ্যায় উৎসবমূখর পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক বনভোজন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।