ঢাকাThursday , 9 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে বাংলাদেশ জাসদের অবস্থান কর্মসূচি


February 9, 2023 10:02 pm
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি : ৯ ফেব্রæয়ারি বিকাল ৩টায় সাতক্ষীরা জর্জকোট স্বাধীনতা স্তম্ভের সামনে বাংলাদেশে জাসদ ও পাবলিক বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন মঞ্চের যৌথ উদ্যোগে অতিসত্বর পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বীর মুক্তিযোদ্ধা সরদার কাজেম আলীর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় স্থাপনের পক্ষে বক্তৃতা করেন বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন মঞ্চের সমন্বয়ক এডভোকেট কাজী আব্দুল্লাহ আল হাবিব, বন পরিবেশ নদী কমিটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জাগো যুব ফাউন্ডেশনের নির্বাহী প্রধান শেখ ফারুক হোসেন, ছাত্রনেতা ইয়াছিন আলী, একরামুল হাসান নয়ন, সোহাগ, রাফিদ হাসান রোহান। বক্তাগণ বলেন, এই জেলার শ্রমজীবী কর্মজীবী পেশাজীবীদের সন্তানদের উচ্চশিক্ষার সুযোগ দানের জন্য অতিসত্বর পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন অতি জরুরী। এছাড়া স্থানীয় উন্নয়ন কর্মসংস্থান যোগাযোগ উন্নয়নের দাবী জানান নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।