ঢাকাThursday , 9 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাজীরহাট ডিগ্রী কলেজে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত


February 9, 2023 9:23 pm
Link Copied!

ফারুক হোসাইন রাজ, কলারোয়া: “শিক্ষার জন্য এসো, ফিরে যাও দেশের সেবায়। এসো হে নবীন, তোমাকে বরণ করি অকৃত্রিম বন্ধনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ার ঐতিহ্যবাহি কাজীরহাট ডিগ্রী কলেজে নবীন বরণ -২০২৩ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৯ ফেব্রুয়ারী দুপুরে কাজীরহাট কলেজের আয়োজনে কলেজ চত্ত¡রে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি উপজেলা আ’লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা-কলারোয়ার সংসদ সদস্য এ্যাড.মুস্তফা লুৎফুল্লাহ।

তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার পাশাপাশি দেশ প্রেমিক হতে হবে। কেবল বিসিএস ক্যাডার হলে হবে না। সমাজ ও দেশের একজন ভালো মানুষ হতে হবে, দেশ প্রেমিক হতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস, কলারোয়া সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, কলারোয়া থানার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, বেনজীর হেলাল, প্রধান শিক্ষক আব্দুল আলিম, শিক্ষার্থী জিনিয়া, নিশি, কামরুজ্জামান। এর আগে অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিবৃন্দ নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে কলেজের পক্ষ থেকে বরণ করে নেন। পরে স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ এস এম সহিদুল আলম।

কলেজের ইংরেজী প্রভাষক ইদ্রিস আলীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ইউনুস আলী, প্রফেসর আবু বকর সিদ্দিক, অভিভাবক আব্দুর রশীদ,আ’লীগ নেতা আসাদুজ্জামান আসাদ, সোহাগ, এমপি’র পিএস জাহাঙ্গীর হোসেন, এসআই রঞ্জন কুমার, আব্দু সালাম, কলেজের শিক্ষক, কর্মচারী,শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। আলোচনা শেষে কলেজের বাংলা প্রভাষক ভোলানাথ মন্ডলের পরিচালনায় ছোটদের একটি নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।