ঢাকাWednesday , 8 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় সাংবাদিক পুত্র তাসফিকের জিপিএ ৫ অর্জন


February 8, 2023 9:42 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি, দৈনিক ইত্তেফাক এর কলারোয়া সংবাদদাতা ও অনলাইন নিউজ পোর্টাল দৈনিক নতুন সূর্য’র সম্পাদক মন্ডলীর সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ এর পুত্র তাসফিক খান চেীধুরী সদ্য ঘোষিত এইচএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ ৫ পেয়ে সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছে।

সে ঢাকার রাজউক উত্তরা মডেল কলেজের বাণিজ্য বিভাগ থেকে পরীক্ষায় অংশ গ্রহণ করে এই ফলাফল অর্জন করে। পড়ালেখায় বরাবরই মেধার স্বাক্ষর রেখে চলা তাসফিক এর আগেও এসএসসিতে জিপিএ ৫, অষ্টম ও পঞ্চম শ্রেণিতে ট্যালেন্ট পুলে বৃত্তি লাভ করে।
তাসফিকের গর্বিত পিতা-মাতা সন্তানের সাফল্যের জন্য শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সবার নিকট দোয়া চেয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।