ঢাকাTuesday , 7 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

লেক ভিউ ১ম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধনী খেলায় মুন্সীপাড়া যুব সংঘ জয়ী


February 7, 2023 8:26 pm
Link Copied!

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং লেক ভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্ট এর পৃষ্ঠপোষকতায় সাতক্ষীরা স্টেডিয়ামে আজ সকাল ৯-০০টায় লেক ভিউ ১ম বিভাগ ক্রিকেট লীগ-২০২৩ এর উদ্বোধন করেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ও চেয়ারম্যান, ক্রিকেট উপ-কমিটি শেখ মঈনুল ইসলাম মঈন, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাজেক্রীস সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তুফান কোম্পানী লি: ও লেক ভিউ ক্যাফে এন্ড রেস্টুরেন্ট এর সত্ত¡াধিকারী ১ম বিভাগ ক্রিকেট লীগ-২০২৩ এর পৃষ্ঠপোষক বিশিষ্ট সমাজ সেবক ডাঃ আবুল কালাম বাবলা, সাতক্ষীরা জেলা পুলিশের ডিআই-১ এইচ এম জাহিদ বিন আলম, আরোও উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক সাইদুর রহমান শাহীন, ক্রিকেট সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, নির্বাহী সদস্য মির্জা মনিরুজ্জামান কাকন, খন্দকার আরিফ হাসান প্রিন্স, মোঃ আব্দুল মান্নান, আ.ম. আখতারুজ্জামান মুকুল, শেখ হেদায়েতুল ইসলাম, ফারহা দীবা খান সাথীসহ জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাজেক্রীস কোষাধ্যক্ষ মোঃ ইদ্রিস আলী বাবু (ইদ্রিস বাবু)
খেলা মুন্সিপাড়া যুব সংঘ বনাম যুব গনমুখী সংঘের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় যুব গণমুখী সংঘ টসে জিতে ব্যাট করতে নেমে ৩৭.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৯৪ রান করে। জবাবে মুন্সীপাড়া যুব সংঘ ব্যাট করতে নেমে ১৭.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৫ রান করে। ফলে মুন্সীপাড়া যুব সংঘ ৫উইকেটে জয়লাভ করে।
আগামীকাল সাতক্ষীরা স্টেডিয়ামে তুফান স্পোর্টিং ক্লাব বনাম গফফার স্মৃতি সংসদ এর মধ্যে ২য় দিনের খেলা অনুষ্ঠিত হবে। (প্রেস রিলিজ)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।