ঢাকাTuesday , 7 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় ক্যান্সারে আক্রান্ত পঙ্গু হতদরিদ্র ফাতেমার বাঁচার আর্তনাদ


February 7, 2023 9:16 pm
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছার হতদরিদ্র ফাতেমা মরনব্যাধি ক্যান্সারের পর সড়ক দুর্ঘটনায় পঙ্গু হয়ে মানবেতর জীবনযাপন করছে। হতদরিদ্র ফাতেমা (৫৯) আশ্রায়ণ প্রকল্পের বাসিন্দা বর্তমানে আর্থিক সংকটে চিকিৎসা অভাবে অতিকষ্টে জীবনযাপন করছে। প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সহায়তা চেয়ে আবেদন করেছেন তিনি। সে পাইকগাছা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের রাজ মিস্ত্রি রেজাউল করিমের স্ত্রী। ২০২১ সালের প্রথম দিকে সে ক্যান্সারে আক্রান্ত হয়। ২ মাস আগে হসপিটালে চিকিৎসা নিতে যাওয়ার সময় ভ্যানের সাথে দুর্ঘটনার শিকার হয়। এ সময় তার একটি পা ভেঙ্গে যায়।

প্রাথমিক ভাবে চিকিৎসা নিলেও এখনও সুস্থ হতে পারেনি। জায়গা- জমি বলতে কিছুই নেই। আবাসন প্রকল্পে প্রায় ১৫ বছর যাবৎ স্বামী ও ২ সন্তান নিয়ে অতি কষ্টে জীবন যাপন করছে। নিজের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপজেলা চেয়ারম্যান, পৌরমেয়রসহ বিভিন্ন জনের সুপারিশকৃত আবেদন জমা দিয়েছেন। পরিশেষে সুপ্রসিদ্ধ সেই মহান বানী মনে পড়ে যায় ‘মানুষ মানুষের জন্য! একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেনা’ হতদরিদ্র ফাতেমা সমাজের বিত্তশালী দানশীল মানুষের কাছে সাহায্যের আকুতি জানিয়েছেন। সাহায্য পাঠাতে ফাতেমার স্বামীর নাম্বার-০১৯৮৬-০৬৪৬৫৪ (নগদ নাম্বার-০১৯৭৭-২১৩৩১৩)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।