ঢাকাSunday , 5 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির দুইদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার সমাপনী


February 5, 2023 9:15 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা কমিটির দুইদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে কমরেড মহিবুল্লাহ মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাপনী বক্তব্য রাখেন কমরেড মুস্তফা লুৎফুল্লাহ এমপি।
সমাপনী বক্তব্যে এ অঞ্চলের ভ‚ রাজনীতি, অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে এবং সাম্প্রদায়িক মৌলিকবাদী শক্তির অবস্থান সম্পর্কে তিনি দিক নিদের্শনা মূলক বক্তব্য প্রদান করেন।

প্রশিক্ষণের সমাপনী দিনে কমিউনিস্ট জীবন ও আচরণ রীতি সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন এড. ফাহিমুল কিসলু। সমসাময়িক রাজনীতির উপর বক্তব্য রাখেন, কমরেড মুস্তফা লুৎফুল্লাহ এমপি। এর আগে শুক্রবার প্রশিক্ষণের প্রথম দিনে গ্রাম শহরের গরিব মানুষ জোটবাঁধো তৈরি হও এর উপরে প্রশিক্ষণ প্রদান করেন কমরেড ময়নুল হাসান, কমরেড স্বপন কুমার শীল। পার্টির গঠনতন্ত্র বিষয়ে প্রশিক্ষন প্রদান করেন কমরেড মহিবুল্লাহ মোড়ল।

জাতীয় সংগীত ও আন্তজার্তিক সংগীতের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালার শুরু হয়। প্রশিক্ষণে ৬টি গ্রæপে বিভক্ত করে গ্রæপ ওয়ার্ক করা হয়। গ্রæপ ওয়ার্ক পরিচালনা করেন কমরেড মহিবুল্লাহ মোড়ল। গ্রæপ ওয়ার্কে স্ব স্ব গ্রæপ থেকে গঠনতন্ত্র সম্পর্কে বক্তব্য উপস্থাপন করেন উপস্থিত নেতৃবৃন্দ।

দ্বিতীয় সেশনে জেলা পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফাহিমুল হক কিসলুর পরিচালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। কর্মশালায় জেলা কমিটি, উপজেলা ও ইউনিয়ন ও শাখা কমিটির মোট ৪৯ জন অংশগ্রহণ করেন।
সমাপনী অনুষ্ঠানে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি, গরিব মানুষের রেশনিং ব্যবস্থা ও পেনশন স্কীম, মৌলবাদ ও সাম্প্রদায়িক শক্তি প্রতিহতসহ জলাবদ্ধতা নিরসনের দাবিতে ওয়ার্কার্স পার্টির জনসভাকে সফল করার জন্য তিনি সকল নেতাকর্মীর প্রতি আহŸান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।