ঢাকাSunday , 5 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ভোমরার শ্রীরামপুরে শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে উঠান বৈঠক


February 5, 2023 9:13 pm
Link Copied!

মাহফিজুল ইসলাম আককাজ : জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৫ফেব্রæয়ারি) বিকালে শ্রীরামপুর গ্রামে ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগ ৭নং ওয়ার্ড শাখার আয়োজনে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু সালেক বাবলু’র সভাপতিত্বে উঠান বৈঠক প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমিসহ দলীয় নেতৃবৃন্দ এসেছি জননেত্রী শেখ হাসিনার অর্ভূতপূর্ব উন্নয়ন আপনাদের সামনে তুলে ধরতে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে হবে। তাহলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। বীর মুক্তিযোদ্ধাদের সম্মানীভাতা, বয়স্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীনভাতা, শিক্ষা উপবৃত্তিসহ বিভিন্ন সহায়তা দিচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। এসময় উপস্থিত সকলকে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করেন।”

উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এস এম শওকত হোসেন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল গফুর, সাধারণ সম্পাদক মো. আনারুল ইসলাম গাজী প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভোমরা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. নেছারুল্লাহ-আল-মামুন প্রমুখ। এসময় দলীয় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ভোমরা ইউনিয়ন আওয়ামী লীগ ৭নং ওয়ার্ড শাখার আয়োজনে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু সালেক বাবলু।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।