ঢাকাSunday , 5 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পৌরসভার ৬নং ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ


February 5, 2023 9:18 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ডের অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবন্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার (০৫ ফেব্রæয়ারি) বেলা ১২টায় পৌরসভার ০৬নং ওয়ার্ডের শেখ পাড়া মিনু মার্কেটের সামনে ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দের আয়োজনে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মীর তানজির আহমেদ’র পৃষ্ঠপোষকতায় প্রধান অতিথি হিসেবে এ শীতবস্ত্র অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন সদর- ২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এস এম শওকত হোসেন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শেখ মাহফুজুর রহমান, সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মারুফ আহমেদ, ওয়াার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শেখ নুরুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হযরত আলী বাবু, ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল জলিল, সদস্য শেখ রেজাউল হক প্রমুখ। এসময় দলীয় ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।