ঢাকাSaturday , 4 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার চেক বিতরণ


February 4, 2023 9:23 pm
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। শনিবার (৪ ফেব্রæয়ারি) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে সুবিধাভোগীদের মাঝে এসব চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন উপকুল বন্ধুখ্যাত খুলনা ৬ এর জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। প্রধান অতিথির বক্তব্যে এমপি বাবু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। যার ফলসরুপ বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া আজ নতুন এক রুপ দিতে তিনি সক্ষম হয়েছেন।

এসময়ে তিনি ২৮ জন মানুষের মাঝে ১৪ লক্ষ টাকার চেক বিতরণ করেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ার ইকবাল মন্টু। উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শিয়াবউদ্দীন ফিরোজ বুলুর পরিচালনায় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শাহজাদা আবু ইলিয়াস, আবুল কালাম আজাদ, কাজল কান্তি বিশ্বাস, আব্দুস সালাম কেরু, আওয়ামী লীগ নেতা এস এম রেজাউল হক, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সমীরন সাধু, যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, উপজেলা কৃষক লীগের সদস্য সচিব সহকারী অধ্যাপক মোঃ ময়নুল ইসলাম, প্রভাষক মশিউর রহমান, শংকর দেবনাথ, বিভুতী ভুষন সানা, নির্মল ঢালী, মঙ্গল মন্ডল, নির্মল অধিকারী, নির্মল বৈদ্য, যুবলীগ নেতা ছায়েদ আলী মোড়ল, মানবেন্দ্র মন্ডল, ইউপি সদস্য টি,এম হাসানুজ্জামান, আব্দুল হালিম খোকন, ফরহাদুজ্জামান তুষার, আকরামুল ইসলাম, শাহাবুদ্দিন শাহিন, প্রভাষক ইমতিয়াজ হোসেন, দিপংকর মন্ডল, মীর ছদরুল আমিন, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, জেলা ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন, শাহেনশাহ্ বাদশা, মাহবুবুর রহমান নয়ন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।