ঢাকাSaturday , 4 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনির এপিএস কলেজে নবীন বরণ


February 4, 2023 9:04 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে আনুলিয়া প্রতাপনগর শ্রীউলা (এপিএস) ডিগ্রী কলেজে ২০২২-২৩ বর্ষে একাদশ ও স্নাতক শ্রেণিতে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় কলেজ চত্বরে কলেজের অধ্যক্ষ মুজিবুর রহমানের সভাপতিত্বে নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়।

অনুষ্ঠানে ভার্স্যুয়ালী বক্তব্য রাখেন, কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি টঙ্গী পাইলট স্কুল ও গার্লস কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আশরাফুল আলম। প্রভাষক লিয়াকত হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল আলম, শেখ জাকির হোসেন, আলমগীর আলম লিটন, কয়রা মহেশ্বরিপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক শাহনেওয়াজ শিকারী, আনুলিয়া পাইওনিয়ার মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার বিশ্বাস, প্রভাষক রফিকুল ইসলাম, প্রভাষক তৌহিদুর রহমান পলাশ প্রমুখ। নবীন বরণ ও আলোচনা সভা শেষে একই মঞ্চে শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।