ঢাকাThursday , 2 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক প্রীতিভোজ


February 2, 2023 9:35 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ে বর্ণিল আয়োজনে উৎসবের আমেজে বার্ষিক প্রীতিভোজ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০২ ফেব্রæয়ারি) বিদ্যালয় প্রাঙ্গণে রসুলপুর মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম’র সভাপতিত্বে বার্ষিক প্রীতিভোজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ ড. মো. শিহাবুদ্দীন, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা নার্গিস, সাতক্ষীরা টাউন গালস হাইস্কুলের সাবেক সভাপতি আলমগীর কবির, সাতক্ষীরা সিটি কলেজের অধ্যাপক জাহাঙ্গীর আলম বাপ্পী, তুজুলপুর গৌবিন্দ চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক ভবতোষ কুমার সানা, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য লিয়াকত আলী খান রতন, মনু, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক নাজিরা বেগম, মো. আবুল বাসার পল্টু, দেবদাস মন্ডল, বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ তানজেরুল হক ও পাপিয়া খাতুন প্রমুখ।

বিদ্যালয় প্রাঙ্গণে সকাল থেকে সংগীত, নৃত্য, কবিতাসহ বিভিন্ন আয়োজনে উৎসব মূখর পরিবেশে বিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত ছিল। এসময় রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।