ঢাকাWednesday , 1 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

মুনসুর আহমেদের কবর জিয়ারত করলেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ


February 1, 2023 9:30 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি : সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি সাবেক সাংসদ মুনসুর আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত করেছেন দলীয় নেতবৃন্দ। বুধবার সকাল ১০টায় প্রয়াত মুনসুর আহমেদের পারুলিয়াস্থ বাসভবনে উপস্থিত হয়ে দলীয় নেতাকর্মীরা তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেয়ার পাশাপাশি প্রয়াত এ নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত ও দোয়া অনুষ্ঠানে অংশ নেন।

এসময় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুন-অর-রশিদ, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, আ’লীগ নেতা অহিদুল ইসলাম, শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলামসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।