ঢাকাWednesday , 1 February 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে দৈনিক সাতক্ষীরা সংবাদ’র যাত্রা শুরু


February 1, 2023 8:48 pm
Link Copied!

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় জাকজমকপূর্ণ ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ‘সত্য প্রকাশে অবিচল’ এই ¯েøাগানে সাতক্ষীরায় যাত্রা শুরু করল দৈনিক সাতক্ষীরা সংবাদ। বুধবার (০১ ফেব্রæয়ারি) বিকাল ৩টায় শহরের কুরাইশি ফুড পার্কে দৈনিক সাতক্ষীরা সংবাদ এর সম্পাদক ও প্রকাশক মো. শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকার উদ্বোধন করেন সাতক্ষীরা সদর -২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “দৈনিক সাতক্ষীরা সংবাদ সত্যের পথে অবিচল থেকে দেশের উন্নয়নের স্বার্থে জনগণের কল্যাণে কাজ করবে। যে সংবাদে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়। সেই ধরনের সংবাদ প্রকাশ করতে হবে। সমাজ ও জনগণের কল্যাণে কাজ করার মধ্য দিয়ে মিত্রা সংবাদ এগিয়ে যাবে এই প্রত্যাশা করি।

কাউকে জিম্মি বা হয়রানি করে সংবাদ প্রকাশ করা যাবেনা। দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকার সম্পাদক একদিন অন্য পত্রিকায় কাজ করতো। আজ সে একটি দৈনিক পত্রিকার সম্পাদক হওয়ায় আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সাতক্ষীরার ২২ লক্ষ মানুষের ভালবাসায় পাঠকের মন জয় করে এগিয়ে যাবে দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকা এই কামনা করি।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক সাতক্ষীরা সংবাদের সম্পাদক মন্ডলীর সভাপতি ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মীর তানজির আহমেদ, বিশিষ্ট সমাজসেবক ও তুফান গ্রæপের চেয়ারম্যান আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার সম্পাদক মকসুমুল হাকিম, দৈনিক সাতক্ষীরা সংবাদ পত্রিকার উপদেষ্টা মন্ডলীর সদস্য নুরুল ইসলাম, গুনাকরকাটি খানকা শরীফের খাদেম বিশিষ্ট সমাজসেবক শাহাদাত হোসেন প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার সুব্রত ঘোষ প্রমুখ।

এসময় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন স্তরের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক সাতক্ষীরা সংবাদ-এর নির্বাহী সম্পাদক ইঞ্জিনিয়ার আবির হোসেন রনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।