ঢাকাTuesday , 31 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে বৈচিত্র্য, আন্তঃনির্ভরশীলতা ও বহুত্ববাদী সমাজ বিষয়ক কর্মশালা


January 31, 2023 9:32 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরার শ্যামনগরে বৈচিত্র্য, আন্তঃনির্ভরশীলতা ও বহুত্ববাদী সমাজ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। বারসিক শ্যামনগর রিসোর্স সেন্টারে সংস্থাটির আয়োজনে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে কর্মএলাকার ৬ জন যুব ও ১৫ জন কর্মী অংশ নেন।

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বারসিক পরিচালক এবিএম তৌহিদুল আলম। সোমবার শেষ হওয়া দু’দিনব্যাপী এ কর্মশালায় মানব সমাজ, বৈচিত্র্য, বৈচিত্র্যের সাথে আত্তীকরণের সম্পর্ক, সাংস্কৃতিক বৈচিত্র্য, আন্তঃনির্ভরশীলতা, সাংস্কৃতিক চর্চা ও বহুত্ববাদী সমাজ, সমাজবদ্ধতা, বহুত্ববাদী সমাজ গঠন, বহুত্ববাদী সমাজের নৈতিক মূল্যায়ন, বৈচিত্র্য এবং আন্তঃনির্ভরশীলতার সম্পর্ক প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।