ঢাকাTuesday , 31 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে মোটরসাইকেল চুরি


January 31, 2023 9:17 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে সোনালী ব্যাংকের সামনে থেকে মসজিদের এক ইমামের মোটরসাইকেল চুরি হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে এই চুরির ঘটনা ঘটে।

উপজেলার মথুরেশপুর ইউনিয়নের উত্তর ছনকা তালবাগান জামে মসজিদের ইমাম ও বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা গ্রামের বরকাতুল্লাহ গাজীর ছেলে মাওলানা আব্দুস সালাম (৩৫) জানান, তিনি ৩১ জানুয়ারি বেলা ১১ টার দিকে মোটরসাইকেল তালা মেরে রেখে সোনালী ব্যাংকে প্রবেশ করেন। কিছুক্ষণের মধ্যে বাইরে এসে মোটরসাইকেলটি আর খুঁজে পাননি।

চুরি হওয়া লাল রঙের হিরো স্পেলেন্ডার মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নাম্বার সাতক্ষীরা-হ ১৫-৭২৬২।
চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানান মাওলানা আব্দুস সালাম। দীর্ঘ ২ বছর বহু কষ্টে টাকা সঞ্চয় করে কেনা মোটরসাইকেলটি চুরি হওয়ায় অসহায় ও হতাশার মধ্যে পড়েছেন বলে তিনি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।