ঢাকাMonday , 30 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে ছিন্নমূল মানুষের মধ্যে মাঝে শরুব ইয়ুথ টিমের শীত বস্ত্র বিতরণ


January 30, 2023 9:27 pm
Link Copied!

সুন্দরবনাঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলার যুব স্বেচ্ছাসেবী সংগঠন শরুব ইয়ুথ টিম ছিন্নমূল মানুষের মধ্যে মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে। সোমবার (৩০ জানুয়ারি) বিকাল ৪টায় শরুব ইয়ুথ টিমের আয়োজনে ও শ্যামনগর উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

শরুব ইয়ুথ টিমের পরিচালক এসএম জান্নাতুল নাঈমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদুজ্জামান সাঈদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক অলিউর রহমান (অলি), ইউপি সদস্য এম শফিউল্ল্যাহ, শরুব ইয়ুথ টিমের সদস্য রাশিদুল ইসলাম, এহসানুল মাহবুব তানভীর, ফুয়াদ মাহমুদ, সাগর হোসেন, রবিউল ইসলাম, হুজাইফা রশিদ, মোস্তাফিজুর রহমান ও সকল ইউনিটের স্বেচ্ছাসেবকরা। এসময় উপজেলার সুন্দরবন তীরবর্তী উপক‚লীয় অঞ্চলের ৫০ জন দুস্থ, অসহায়, ছিন্নমূল, দলিত, বাঘবিধবা ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শরুব ইয়ুথ টিমের সাধারণ সম্পাদক সোহেল রানা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।