ঢাকাMonday , 30 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গণযোগাযোগ অধিদপ্তরের কর্মশালা অনুষ্ঠিত


January 30, 2023 9:37 pm
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি : জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা-২০২২-২৩ বাস্তবায়নে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ নিজামুল কবীর ৬৮টি জেলা তথ্য অফিসার’কে নির্দেশনা প্রদান করেন। এ সময় সদর দপ্তর থেকে জুম অ্যাপসে ভিডিও কলে সংযুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) ইয়াকুব আলী, পরিচালক (প্রচার ও সমন্বয়) হাসিনা আক্তার, পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) মোঃ লিয়াকত হোসেন ভূঞা ও গণযোগাযোগ অধিদপ্তরের উপ-পরিচালকগণ বক্তব্য প্রদান করেন।

জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা-২০২২-২৩ বাস্তবায়ন সংক্রান্ত কর্মশালায় বিভিন্ন বিষয়ে জেলা অফিসের ফিটব্যাক নেন নবযোগদানকৃত মহাপরিচালক মোঃ নিজামুল কবীর। তিনি তথ্য অফিসারদের উদ্দেশ্যে বলেন, রাষ্ট্রীয় কাজে প্রত্যেকে সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরো বলেন, জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ তার সঠিক গন্তব্যে পৌঁছাতে সক্ষম হবে। উক্ত কর্মশালায় জেলা তথ্য অফিস, লালমনিরহাটের কর্মকর্তা মোঃ মামুনুর রশিদের লিখিত “স্বাচ্ছন্দ্যে শুদ্ধ বাংলা বলা ও লেখা” গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। কর্মশালায় ৮টি বিভাগের পরিচালক, উপপরিচালক ও তথ্য অফিসারগণ অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।