মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সদর-২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করেছে মুন্সিপাড়া যুব সংঘের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
শনিবার (২৮ জানুয়ারি) রাতে শহরের মুনজিতপুরস্থ মীর মহলে সদর এমপি মহোদয়ের কার্যালয়ে সৌজন্য সাক্ষাত ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেন নব-নির্বাচিত মুন্সিপাড়া যুব সংঘের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা মুন্সিপাড়া যুব সংঘের নব-নির্বাচিত সভাপতি মো. তরিকুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক মো. ওয়াইজ হুসাইন দিপু প্রমুখ। মুন্সিপাড়া যুব সংঘের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দদেরকে মিষ্টিমূখ করান এবং সংগঠনের সার্বিক খোঁজ-খবর নেন। এসময় মুন্সিপাড়া যুব সংঘের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
