ঢাকাSaturday , 28 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে নবযোগদানকৃত প্রাথমিক শিক্ষকদের বরণ


January 28, 2023 9:53 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি এস-১২০৬৮ কালিগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে কালিগঞ্জ উপজেলায় সম্প্রতি যোগদানকৃত সহকারী শিক্ষকদের বরণ করে নেয়া হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) বেলা ১১ টায় কালিগঞ্জ শিক্ষক সমিতির হলরুমে সংগঠনের সভাপতি এসএম গোলাম রহমানের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক কালিগঞ্জ শাখার ব্যবস্থাপক প্রশান্ত ব্যানার্জী, কৃষি ব্যাংকের ব্যবস্থাপক বিধান চন্দ্র ঘোষ, প্রধান শিক্ষক সমিতির সভাপতি হাবিবুর রহমান, সিনিয়র সহ-সভাপতি আল-আমিন, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীরমুক্তিযোদ্ধা এসএম মমতাজ হোসেন মন্টু, কৃষি ব্যাংক কর্মকর্তা আব্দুল আজিজ, দিলীপ কুমার।

সহকারী শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি শাহীনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে কালিগঞ্জ উপজেলার সহকারী শিক্ষকের শূন্যপদে ও প্রাক প্রাথমিক শিক্ষক হিসেবে সম্প্রতি যোগদানকৃত ৭৬ জন শিক্ষককে সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা কমিটির নেতৃবৃন্দ। এ সময় তাদের মাঝে ছুটির তালিকা, প্রাথমিক শিক্ষার তথ্যপত্র ও মিষ্টি বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।