মাহফিজুল ইসলাম আককাজ : কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক এঁর সাতক্ষীরায় আগমন উপলক্ষে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
শনিবার (২৮ জানুয়ারি) বেলা ১২টায় শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার’র লেকভিউ’তে শুভেচ্ছা জানান বীর মুক্তিযোদ্ধা এমপি রবি। গোল্ডেন এ্যাকুয়া শ্রীম্প হ্যাচারী লিমিটেডের উদ্যোগে সম্মানিত বাগদা চিংড়ি চাষী ভাই ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সৌহার্দ্য সমাবেশ ও মেজবান অনুষ্ঠানে যোগ দিতে সাতক্ষীরায় এসেছেন কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
