ঢাকাWednesday , 25 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ইসিপিএল প্রিমিয়ার ক্রিকেট লীগ-এর খেলায় ইউনাইটেড ক্লাব জয়ী


January 25, 2023 9:06 pm
Link Copied!

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং এলসন কনজুমার পোডাক্টস লি: এর পৃষ্ঠপোষকতায় সাতক্ষীরা স্টেডিয়ামে আজ ইসিপিএল প্রিমিয়ার ক্রিকেট লীগ-২০২৩ এর গত দিনের খেলা সেবা সংঘ বনাম ইউনাইটেড ক্লাব এর মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় সেবা সংঘ ব্যাট করতে নেমে ২২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৬৩ রান করে। প্রতিপক্ষের রাসেল ৪টি ও এনামুল ৩টি উইকেট লাভ করে।

জবাবে ইউনাইটেড ক্লাব ব্যাট করতে নেমে ১৩.৪ ওভারে ২টি উইকেট হারিয়ে ৬৫ রান করে। দলের অর্ক সর্বোচ্চ ১৯ রান করে। ফলে ইউনাইটেড ক্লাব ৮ উইকেটে জয়লাভ করে। আজকের খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় ইউনাইটেড ক্লাবের আব্দুর রব রাসেল।
আগামী ২৭/০১/২০২৩ তারিখ গণমুখী সংঘ বনাম টাউন স্পোর্টিং ক্লাবের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। (প্রেস রিলিজ)।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।