ঢাকাTuesday , 24 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোরের বেনাপোল সীমান্তে ১কেজি ১৬২ গ্রাম,স্বর্ণ উদ্ধার


January 24, 2023 10:03 pm
Link Copied!

শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে ১০ পিস স্বর্ণের বার জব্দ করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। যার ওজন ১কেজি ১৬২ গ্রাম, বর্তমান বাজার মূল্য ১কোটি ১৫লক্ষ টাকা। তবে এঘটনা কাউকে আটক করতে পারিনি পুলিশ।

জানা যায়, (২৪ জানুয়ারি) গভীর রাতে ভারতে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে সীমান্তবর্তী এলাকা সাদিপুর গ্রামস্থ একটি ব্রিজের উপর স্বর্ণ পাচারকারীরা অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই অমিত কুমার ও এস’আই সাইফুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিম ঘটনাস্থলে পৌঁছালে স্বর্ণ পাচারকারীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ১০টি স্বর্ণের বার ফেলে কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে সেখান থেকে পরিত্যাক্ত অবস্থায় ১০টি স্বর্ণের বার স্থানীয়দের উপস্থিতিতে জব্দ করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুইয়াঁ স্বর্ণ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে, এবং পলাতক আসামিদের আটকের সর্বাত্মক চেষ্টা চলছে বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।