ঢাকাTuesday , 24 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিশেষ চাহিদা সম্পন্ন কিশোর-কিশোরীদের জীবন দক্ষতা প্রশিক্ষণ


January 24, 2023 10:21 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আপন মাঝে শক্তি ধরো, নিজের নিরাপত্তা বলয় নিজে গড় এই প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে বিশেষ চাহিদা সম্পন্ন কিশোর-কিশোরীদের জীবন দক্ষতা উন্নয়ন মূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২৪ জানুয়ারি মঙ্গলবার দিনব্যাপী সম্প্রীতি এইড ফাউন্ডেশন’র আয়োজনে সম্প্রীতি হল রুমে অনুষ্ঠিত প্রশিক্ষণে সভাপতিত্ব করেন, সম্প্রীতি’র সহকারী পরিচালক মলি মন্ডল। প্রশিক্ষণে সম্প্রীতি বাক-শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয়ের ৩০ জন কিশোর-কিশোরী অংশগ্রহণ করেন।

স্বাগত বক্তব্য প্রদান করেন সম্প্রীতি বাক-শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আছাদুল ইসলাম। প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সম্প্রীতি’র প্রোগ্রাম অফিসার রেহেনা পারভীন। ইশারা ভাষায় বুঝিয়ে দেন সম্প্রীতি বাক-শ্রবণ প্রতিবন্ধী কল্যাণ বিদ্যালয়ের অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক দিপা মন্ডল ও মোঃ জাহাঙ্গীর আলম।

প্রকল্পটি বাস্তবায়নে আর্থিক সহায়তা প্রদান করছেন “স্থানীয় উদ্যোগে কানাডীয় তহবিল” কানাডা হাই কমিশন বাংলাদেশ। সমাপনী বক্তব্যে সম্প্রীতি’র সহকারী পরিচালক মলি মন্ডল এই প্রশিক্ষণের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জীবন দক্ষতা ও মান উন্নয়নে উদ্ধুদ্ধকরণে কার্যকরী দিক নির্দেশনা প্রদান করেন, ব্যাপক পরিসরে প্রকল্পের আদর্শ, উদ্দেশ্য সকল শ্রেণির মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অধিকার, মৌলিক চাহিদা, নিরাপত্তা ও জীবন দক্ষতা উন্নয়ন নিশ্চিত করার জন্য সকলকে পরামর্শ প্রদান করেন। প্রশিক্ষণ থেকে প্রাপ্ত জ্ঞান নিজ নিজ জীবনে কাজে লাগানোর পরামর্শ প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।