পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় সড়কে ইট রেখে জন সাধারণের চলাচল বিঘিœতসহ রাস্তার ক্ষতি করার দায়ে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। উপজেলার চাঁদখালী বাজার সংলগ্ন কালীদাশপুর সড়কে জুলফিকার নামে জনৈক ব্যক্তি তার বসতবাড়ি নির্মাণের জন্য ভাটা থেকে আনা বিপুল পরিমাণ ইট বসতবাড়ির সামনের সড়কে মজুদ করে রাখে। এতে জনসাধারণের চলাচল মারাত্মকভাবে বিঘিœত হয়।
এছাড়া রাস্তার পাশে ভেঙে পড়ে। পরে মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে সড়ককে ইট রাখার দায়ে ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর আওতায় বাড়ির মালিক জুলফিকারকে ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
