দেবহাটা প্রতিনিধি : দেবহাটার সখিপুর ইউনিয়ন পরিষদের মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ২০২১-২০২২ অর্থ বছরের ভিডাবিøউবি উপকারভোগীদের সঞ্চয়ের অর্থ প্রদান করা হয়েছে। সোমবার ইউনিয়ন পরিষদের সভা কক্ষে এ অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে ৩নং সখিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব গোলাম রাব্বানী, ইউপি সদস্য মোখলেছুর রহমান, ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল, ইউপি সদস্য রবিউল ইসলাম, ইউপি সদস্যা মোছাঃ সাজু পারভীন, ইউপি সদস্যা রেহানার খাতুন, ইউপি সদস্যা জুলেখা খাতুন সহ ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্মকর্তাবৃন্দ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
