ঢাকাMonday , 23 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের মহৎপুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ


January 23, 2023 8:38 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (২৩ জানুয়ারী) বিকেলে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের উদ্যোগে উপজেলার কুশুলিয়া ইউনিয়নের মহৎপুর এলাকার শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি শেখ নাজমুল আহসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কম্বল বিতরণ করেন। এসময় তিনি বলেন, বিন্দু সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। শীতের তীব্রতা বেড়েছে। শীতার্ত মানুষের কষ্ট লাঘবের জন্য বিন্দু নারী উন্নয়ন সংগঠনের এ উদ্যোগকে আমি স্বাগত জানাই।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ শাওন আহমেদ সোহাগ। তিনি বলেন, তীব্র শীতে জনজীবন বিপর্যয়ের মধ্যে পড়েছে। শীতের এই দাপটে অসহায় মানুষের জন্য শান্তিতে বসবাস অনেকটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। এমতাবস্থায় বিন্দুর এ উদ্যোগে স্বাগত জানান তিনি। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিন্দুর প্রোগ্রাম অফিসার (জেন্ডার) শাহিনুর ইসলাম, কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।