মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা জেলা ক্রিকেট দলের খেলোয়াড় ও এরিয়ান্স ক্লাবের সাবেক উইকেট কিপার রোকনুজ্জান মুকুল’র অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মীর তানজির আহমেদ।
শনিবার (২১ জানুয়ারি) রাতে ঢাকায় হৃদ্যন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন রোকনুজ্জামান মুকুল। (ইন্না—রজিউন)। মুকুল’র মৃত্যুতে সাতক্ষীরার ক্রীড়াঙ্গণ ও নিজ গ্রামসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মীর তানজির আহমেদ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
