সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং এলসন কনজুমার পোডাক্টস লি: এর পৃষ্ঠপোষকতায় সাতক্ষীরা স্টেডিয়ামে আজ ইসিপিএল প্রিমিয়ার ক্রিকেট লীগ-২০২৩ এর ৭ষ্ঠ দিনের খেলা গণমুখী সংঘ বনাম দক্ষিন পারুলিয়া স্পোর্টিং ক্লাব এর মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় দক্ষিন পারুলিয়া স্পোর্টিং ক্লাব টসে জিতে ব্যাট করতে নেমে ৪১.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৯ রান করে। দলের সিদ্দিক ৩০ ও সাইদ ২৩ রান করে।
প্রতিপক্ষের চপল ৫টি উইকেট লাভ করে। জবাবে গণমুখী সংঘ ব্যাট করতে নেমে ৪০.৪ ওভারে ৬টি উইকেট হারিয়ে ১৩২ রান করে। দলের রিপন ৩১, আশরাফুল ২৮ ও শামীম ২৪ রান করে। ফলে গণমুখী সংঘ ৪ উইকেটে জয়লাভ করে। আজকের খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় গণমুখী সংঘের মুরাদ হোসেন চপল। আগামী ২৫/০১/২০২৩ তারিখ ইউনাইটেড ক্লাব বনাম সেবা সংঘের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। (প্রেস রিলিজ)।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
