পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছার বন্দিকাটি দুস্থ কল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকালে ঘোষাল বান্দিকাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ১শ’ ৭জন গরিব ও দুস্থ মানুষের মাঝে ‘বন্দিকাটি দুস্থ কল্যাণ ট্রাস্ট’ এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি প্রাক্তন সহকারী অধ্যাপক এস এম লোকমান হাকিমের সভাপতিত্বে ও মো. আছাদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ট্রাস্টের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এসএম মুজিবুর রহমান, কাউন্সিলর আব্দুল গফফার মোড়ল, সাবেক ওয়ার্ড কাউন্সিলর গাজী আব্দুস সালাম। উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী ইউপি সদস্য নাজমা বেগম, ইউ পি সদস্য মোবারক গাজী, সাংবাদিক এস এম আলাউদ্দীন সোহাগ, নকিম জোয়ার্দ্দার, মোজাম গাজী, আব্দুল মজিদ গাজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
