নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে পুলিশের অভিযানে ৭০ বোতল ফেনসিডিলসহ হালিমা খাতুন (৩২) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত ওই ব্যবসায়ী উপজেলার নলতা ইউনিয়নের মাঘুরালী এলাকার শাহাদাৎ হোসেনের স্ত্রী।
থানা সূত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৫ টার দিকে থানার উপ-পরিদর্শক আশিষ কুমার ঘোষের নেতৃত্বে পুলিশ সদস্যরা ব্যবসায়ী হালিমার বাড়িতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। ওই সময় ৭০ বোতল ফেনসিডিল সহ ব্যবসায়ী হালিমাকে আটক করা হয়।
আসামিকে শনিবার (২১ জানুয়ারী) সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মামুন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
