ঢাকাThursday , 19 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগর প্রেসক্লাব নিয়ে আপত্তিকর মন্তব্য: সাংবাদিকদের জরুরি বৈঠক


January 19, 2023 9:06 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : শ্যামনগর উপজেলার প্রেসক্লাব নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন আপত্তিকর মন্তব্য করায় উপজেলার কর্মরত সাংবাদিকদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেল ৪টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের হল রুমে শ্যামনগর প্রেসক্লাবের সাংবাদিকসহ উপজেলার সকল সাংবাদিক সংগঠনের নেতাদের নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি, এম, আকবর কবীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদ সুমনের সঞ্চালনায় সাংবাদিকরা বৈঠকে তাদের মূল্যবান মতামত ব্যক্ত করেন। সকলের মতামতের ভিত্তিতে পরিষদের চেয়ারম্যান আতাউল হক দোলনকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম প্রদান করা হয় এবং বিতর্কিত বক্তব্যের জন্য তীব্র নিন্দা জানানো হয়। এ সময়ের মধ্যে তার আপত্তিকর বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রত্যাহারের দাবি জানানো হয়।

অন্যথায় উপজেলার পরিষদের চেয়ারম্যান এস আতাউল হক দোলনের দপ্তরের যে দুর্নীতি তদন্ত পূর্বক ধারাবাহিক প্রতিবেদন করতে এবং উপজেলা পরিষদের চেয়ারম্যানের সকল সংবাদ বর্জন করার ব্যাপারে একমত পোষণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আলমগীর সিদ্দিকী, আলহাজ্ব আবু কওছার, আবু সায়ীদ, আনিচ্ছুজ্জামান সুমন, এস.কে সিরাজ, এস.এম. মোস্তফা কামাল, এম.কামরুজ্জামান রনজিৎ বর্মন, জি.এম.আব্দুল কাদের, আসাদুজ্জামান লিটন, সামিউল ইসলাম মন্টি, সরদার সিদ্দীক, আবুল হোসেন, এস.এম আবু মূসা, ডা: তপন বিশ্বাস রিপোর্টার্স ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন মিঠু, সুন্দরবন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বিলাল হোসেন, নীলাকাশ বার্তার সম্পাদক মোঃ নুরুজ্জামান, অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন, মোহাম্মদ ফরিদ উদ্দীন, রমজাননগর কৈখালী রিপোর্টার্স ক্লাবের সভাপতি নুরুন্নবী ইমন, সাধারণ সম্পাদক শাহিন আলম, উপক‚লীয় প্রেসক্লাবের সাহেব রেজা প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।