ঢাকাThursday , 19 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত ভবনের নির্মাণ কাজ পরিদর্শন


January 19, 2023 8:49 pm
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছা উপজেলা কমপ্লেক্স সম্প্রসারিত প্রশাসনিক ভবনসহ হলরুম নির্মাণ কাজ দ্রæত গতিতে এগিয়ে চলছে। বৃহস্পতিবার সকালে কমপ্লেক্সর তৃতীয় তলা হলরুমের ৫ হাজার ৮০ বর্গফুট ঢালাই কাজের তদারকি করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু ও উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।

এসময়ে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, উপসহকারী প্রকৌশলী আবুল আল মামুন,সজল বিশ্বাস, সার্ভেয়ার ইমরান হোসেনসহ অনেকে। পরিদর্শনকালে উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু কাজের মান সন্তোষজনক বলে অভিমত ব্যক্ত করে বলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশে মেঘাপ্রকল্প বাস্তবায়নের পাশাপাশি অবকাঠামো উন্নয়নে উপজেলা ও গ্রাম পর্যায়ে ব্যাপক কাজ করে চলেছেন। তারই ধারাবাহিকতায় ৫শ আসন বিশিষ্ট অডিটোরিয়াম কৃষি কলেজ, কারিগরি স্কুল নির্মাণসহ উপজেলা কমপ্লেক্সের সম্প্রসারিত প্রশাসনিক ভবন নির্মিত হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।