ঢাকাWednesday , 18 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন কাজী মনিরুজ্জামান


January 18, 2023 9:59 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে মনোনীত হয়েছেন সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম)। মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে খুলনা রেঞ্জ অফিসের কনফারেন্স রুমে অনুষ্ঠিত ২০২২ সালের ডিসেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভায় তাকে এ সম্মাননা দেওয়া হয়। অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক বিপিএম(বার) পিপিএম।

উক্ত সভায় তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে সাতক্ষীরা জেলার পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এর পাশাপাশি শ্রেষ্ঠ সার্কেল হিসেবে সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, শ্রেষ্ঠ এসআই হিসাবে কলারোয়া থানার এসআই (নি.) শ্রী রাজীব মন্ডল, ও শ্রেষ্ঠ এএসআই হিসাবে সাতক্ষীরা সদর থানার এএসআই (নি.) মোঃ জিয়াউর রহমানকে পুরস্কার প্রদান করেন খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক বিপিএম(বার) পিপিএম। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোঃ নিজামুল হক মোল্যা, কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) আরআরএফ নওরোজ হাসান তালুকদারসহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়া সভায় খুলনা রেঞ্জের ১০টি জেলার পুলিশ সুপারবৃন্দ, পিবিআই, সিআইডি, ট্যুরিস্ট পুলিশ এবং নৌ পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।