সাতক্ষীরা জেলা বধির কল্যাণ সংঘের পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবিরকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।
বুধবার সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে এ শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা বধির কল্যান সংঘের সহ-সভাপতি শেখ আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন, সদস্য মোকলেছুর রহমান, ইকবাল হোসেন, জয়দেব, লিটন হোসেন প্রমুখ। শুভেচ্ছা বিনিময় শেষে জেলা প্রশাসক সকলকে একটি করে কম্বল উপহার দেন উপস্থিত সকল সদস্যদের। (প্রেস বিজ্ঞপ্তি)।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
