ঢাকাTuesday , 17 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সুন্দরবনের ৯ জেলে আটক, আড়াই লাখ টাকা জরিমানা


January 17, 2023 9:54 pm
Link Copied!

জিএম মাসুম বিল্লাহ: সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্য এলাকা থেকে নয় জেলে আটক করেছে বন বিভাগের বিশেষ টিম। সোমবার (১৬ জানুয়ারি) ভোর ছয়টার দিকে পুষ্পকটি অভয়ারণ্য কেন্দ্রের নিয়ন্ত্রণাধিন বড় মানিকচরা ও কেউয়াবুনিয়া খালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কালিঞ্চি গ্রামের আব্দুল মজিদ গাজীর ছেলে খলিল গাজী, ফজর আলী গাজীর ছেলে আনারুল ইসলাম, আবু কাওসার গাজীর ছেলে মাহমুদ আলী ও রমজান আলী, আজগর সরদারের ছেলে অলিউল্লাহ সরদার, শামসুর আলী গাজীর ছেলে আবু সাঈদ, মোঃ আব্দুর রহমানের ছেলে আনিসুর রহমান, আব্দুল কাগুজির ছেলে গোলাম কাগুজি ও কালিগঞ্জ উপজেলার চৌবাওয়া গ্রামের ইসহাক আলী মোল্লার ছেলে মজিবর মোল্লা। আটককৃতদের কাছে থাকা তিনটি নৌকা ও বেশ কিছু ফাঁস জাল জব্দ করেছে বনবিভাগ।

আটককৃতদের শেষ খবর পাওয়া পর্যন্ত বন বিভাগের বিশেষ ক্ষমতা আইন (সি ও আর) এর মাধ্যমে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় মুক্তি দেয়া হয়। এ বিষয়ে
বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা মো: নুর আলম বলেন, স্মার্ট টিমের অভিযানে আটকৃত নিকট থেকে ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে নয় জেলেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে ছেড়ে দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।