ঢাকাSunday , 15 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ১০০পিস ইয়াবাসহ গ্রেপ্তার-২


January 15, 2023 9:35 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: হাতে নাতে ১০০ পিস ইয়াবাসহ এক ক্রেতা ও এক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার বিকেল চারটায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পূর্ব নলতার জাহিদুর রহমানের চায়ের দোকানের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের ইছাপুর গ্রামের শওকত আলী বিশ্বাসের ছেলে মোঃ কবীর হোসেন(৩৭) ও একই উপজেলার পূর্ব নলতা গ্রামের শুকুর আলী গাজীর ছেলে হযরত আলী গাজী।
কালিগঞ্জ থানার উপপরিদর্শক বুলবুল কবীর জানান, ইয়াবা বিক্রি হচ্ছে এমন গোপন খবরের ভিত্তিতে তার নেতৃত্বে সহকারি উপপরিদর্শক সৈয়দ আজিমুজ্জামান ও জাফর আহম্মেদসহ পুলিশের একটি দল রবিবার বিকেল চারটার দিকে পূর্ব নলতার জাহিদুর রহমানের চায়ের দোকানের সামনে অবস্থান নেয়। এ সময় হযরত ৩০ ইয়াবা ট্যাবলেট কবীরের কাছ থেকে কিনে জামার বুক পকেটে রাখা মাত্রই ওই দু’জনকে গ্রেপ্তার করা হয়। কবীরের লুঙ্গীতে মুড়িয়ে রাখা ৭০ টি ইয়াবা জব্দ করা হয়।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মামুন রহমান জানান, এ ঘটনায় সহকারি উপপরিদর্শক সৈয়দ আজিমুজ্জামান বাদি হয়ে রবিবার সন্ধ্যায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা (১১) দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।