ঢাকাSaturday , 14 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

গাভা আইডিয়াল কলেজ এমপিওভূক্ত হওয়ায় বীর মুক্তিযোদ্ধা এমপি রবিকে শুভেচ্ছা


January 14, 2023 11:00 pm
Link Copied!

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের গাভা আইডিয়াল কলেজ এমপিওভূক্তকরন হওয়ায় সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাভা আইডিয়াল কলেজ গর্ভনিং বডির সদস্য ও কলেজের শিক্ষক ও কর্মচারী নেতৃবৃন্দ। গতকাল কলেজ গর্ভনিং বডির সদস্য, কলেজের শিক্ষক ও কর্মচারীরা শহরের মুনজিতপুরস্থ মীর মহলে সদর এমপি মহোদয়ের কার্যালয়ে যান এবং শুভেচ্ছা জানান। বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির ঐকান্তিক প্রচেষ্টায় কলেজটি এমপিওভূক্ত হওয়ায় কলেজ গর্ভনিং বডির সদস্য, কলেজের শিক্ষক ও কর্মচারীদের সকলের মাঝে আনন্দের জোয়ার বইছে।

এসময় কলেজ গর্ভনিং বডির সদস্য, কলেজের শিক্ষক ও কর্মচারীরা মানবতার ‘মা’ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান এবং সেই সাথে শিক্ষামন্ত্রী ড. দিপু মনিকেও ধন্যবাদ জানান। শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন গাভা আইডিয়াল কলেজ গর্ভনিং বডির সভাপতি ও ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. লুৎফর রহমান, গাভা আইডিয়াল কলেজের অধ্যক্ষ শিবপদ গাইনসহ কলেজের কলেজ গর্ভনিং বডির সদস্য, কলেজের শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।