ঢাকাWednesday , 11 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে আগুন লেগে দোকান ভস্মীভূত, ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি


January 11, 2023 8:49 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: একটি ডেকরেটর দোকানে আগুন লেগে ভস্মীভূত হয়েছে প্রায় ৩০ লাখ টাকার মালামাল। বুধবার (১১ জানুয়ারি) ভোর ৫টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের শংকরকাটী বাজারে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ লিটন সাউন্ড এন্ড ডেকোরেটর নামের ওই দোকানটির মালিক মোঃ লিটন জানান, বুধবার খুব সকালে ধোয়া ও আগুনের কুন্ডলী দেখে স্থানীয়রা কালিগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। কিন্তু ততক্ষনে পুড়ে গেছে প্রায় ৩০ লাখ টাকার যন্ত্রাংশ। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

কালিগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা মোঃ আলী আকবর জানান, খবর পেয়ে তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে গিয়ে আমরা আগুন নিয়ন্ত্রনে আনি। কিন্তু তার আগেই দোকানে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমান সম্পর্কে তিনি জানেন না বলে জানিয়েছেন।

কাশিমাড়ি ইউপি চেয়ারম্যান জি.এম আনিসুজ্জামান আনিস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভস্মীভূত দোকানে সাউন্ড সিস্টেমের অনেক মূল্যবান যন্ত্রাংশ পুড়ে গেছে। শর্ট সার্কিটের কারনেই আগুন লেগেছে বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।