ঢাকাWednesday , 11 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা প্রশাসকের সাথে নিসচা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ


January 11, 2023 8:57 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবিরের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ। বুধবার (১১ জানুয়ারি) বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে নিসচা নেতৃবৃন্দ এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) সাতক্ষীরা জেলা শাখার উপদেষ্টা ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাপ্তাহিক মুক্তস্বাধীন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আবুল কালাম, জেলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি দৈনিক ভোরের পাতা পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি ও নিরাপদ সড়ক চাই সাতক্ষীরার সাধারণ সম্পাদক সাংবাদিক এস এম মহিদার রহমান, নিসচা’র সাংগঠনিক সম্পাদক তৌফিকুজ্জামান লিটু, কার্যকরী সদস্য এএসএম শাহনেওয়াজ মাহমুদ রনি ও সদস্য শেখ রেজাউল ইসলাম বাবলু প্রমুখ। এসময় সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবির নিসচা’র উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে জেলা প্রশাসককে নিসচা’র ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রকাশিত একটি বই উপহার দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।