ঢাকাTuesday , 10 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ইসিপিএল প্রিমিয়ার ক্রিকেট লীগ উদ্বোধন


January 10, 2023 8:47 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ইসিপিএল প্রিমিয়ার ক্রিকেট লীগ-২০২৩ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও সার্বিক ব্যাবস্থাপনায় এবং এলসন কনজুমার প্রোডাক্টস লিমিটেড’র পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ক্রিকেট লীগ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আশরাফুজ্জামান আশু, সাধারণ সম্পাদক মীর তানজির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্রিকেট উপ-কমিটির সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, কোষাধ্যক্ষ ইদ্রিস বাবু, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল, বিশিষ্ট ক্রীড়াবিদ কাজী কামরুজ্জামান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাসিম উদ্দিন হিমেল, সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মির্জা মনিরুজ্জামান কাকন, কবিরুজ্জামান রুবেল, আ.ম আখতারুজ্জামান মুকুল, মো. লুৎফর রহমান সৈকত, মো. রুহুল আমিন, শেখ হেদায়েতুল ইসলাম, মহিলা সদস্য ফারহা দীবা খান সাথী, শিমুন শামস ও মো. আলতাপ হোসেন প্রমুখ। ইসিপিএল প্রিমিয়ার ক্রিকেট লীগ-২০২৩ এর উদ্বোধনী খেলায় অংশ নেয় ইউনুস আলী স্মৃতি সংসদ বনাম টাউন স্পোটিং ক্লাব। এসময় জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও ক্রীড়া মোদি দর্শকরা ক্রিকেট খেলাটি উপভোগ করেন। খেলায় ১০টি দল অংশ নিয়েছে। খেলার আম্পায়ারিং করেন খন্দকার কবির হাসান দিপু, সহকারি আবু হাসান বাবলু ও শেখ আখেরুজ্জামান। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ ইদ্রিস বাবু।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।