ঢাকাTuesday , 10 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত


January 10, 2023 9:05 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে বাঙ্গালী জাতির জনক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আশাশুনি উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনেৃর আয়োজনে দিবসটি পালিত হয়।

উপজেলা কৃষকলীগ সভাপতি এন এম বি রাশেদ সরোয়ার শেলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা এসএম হোসেনুজ্জামান হোসেন। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিঠুন ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এস এম সাহেব আলী, ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি উপজেলা সভাপতি রফিক আহমেদ, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, তরুণলীগ সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, যুবলীগ নেতা আমিরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা মোহন, জাহিদ হাসান, কলেজ ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান তাজ প্রমূখ। সবশেষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।