ঢাকাSunday , 8 January 2023
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নর্দার্ন ইউনিভার্সিটি খুলনাতে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্ট শুরু


January 8, 2023 9:23 pm
Link Copied!

প্রেস বিজ্ঞপ্তি : নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনায় আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে টুর্নামেন্টটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এটিএম জহির উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এটিএম জহির উদ্দিন বলেন, ‘খুলনায় বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে নর্দার্ন বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসে প্রথম ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে।

এ ধরণের আয়োজন দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দ্রæতই নির্মাণ কাজ সম্পন্ন করার মাধ্যমে ক্যাম্পাসকে আরো প্রাণবন্ত করে তোলা হবে।’ উদ্বোধনী পর্বে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. শাহ আলম, ইংরেজি বিভাগের প্রধান মো. ওবায়দুল্লাহ, সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রধান মুস্তাফিজুর রহমান এবং অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। প্রতিযোগিতার প্রথম খেলায় সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ চার উইকেটে পরাজিত করে ইংরেজি বিভাগকে। সংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থী এহোসানুল হক ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন। বিশ্বিদ্যালয়ের আটটি বিভাগের অংশগ্রহণে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ১৪ জানুয়ারি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।